আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 3:13 pm
শারীরিক অবস্থা স্থিতিশীল অধ্যাপক মুনতাসীরের, নেওয়া হয়েছে নিবিড় পরিচর্যায়
ঢাকা।। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল রোববার রাতেই তাকে কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মুগদা হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু আজ সোমবার দুপুরে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ তার আরও কিছু পরীক্ষা করা হবে।’

এর আগে রোববার বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন। কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

সে সময় অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম