প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 4:15 pm
ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭-১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। তবে ৬ তারিখ বুদ্ধ পূর্ণিমা, ৮ ও ৯ এবং ১৫ ও ১৬ তারিখ সাপ্তাহিক ছুটিও সাধারণ ছুটির অন্তর্ভুক্ত থাকবে।