প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 11:24 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 7:37 pm
ঢাকা।। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে এবারের ঈদুল ফিতরের ছুটির সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।দেশে করোনা পরিস্থিতিতে এরইমধ্যে সাধারণ ছুটি মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাধারণ ছুটির এ সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।