আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 12:31 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 8:35 pm
করোনা মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহবান সমাজকল্যাণমন্ত্রীর
লালমনিরহাট সংবাদদাতা।। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

সোমবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতিতে দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা উপজেলা কমিটির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ বিতরন সম্পর্কিত মতবিনিময় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, সবাইকে নিরাপদ দুরত্বে অবস্থান করতে হবে, সভা সমাবেশ এড়িয়ে চলতে হবে। অহেতুক হাট বাজার, গ্রামগঞ্জ ও অফিস আদালতে ভিড় করা যাবে না। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে যেন কেউ বের না হয় সেবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা করেছেন। একশ্রেণীর মানুষ আছেন যারা করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করতে চায় তাদের সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে।

এ সময় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুুুল হামিদ মোল্লা, পিআইও মফিজুুু ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম