আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 11:55 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 4:02 pm
ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরছে অনেকেই, বেড়েছে সড়কে যানচলাচল
মহসিন আজাদ।। গণপরিবহণ বন্ধ থাকলেও রাজধানীতে ঢুকছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


দূর পাল্লার বাস ও গণপরিবহণ বন্ধ থাকলেও, ভেঙে ভেঙে রাজধানীতে ঢুকছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকায় প্রবেশের পর গন্তব্যে যাচ্ছেন সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায়। এমন অবস্থায় অনেকটায় ঢিলেঢালে লকডাউন পরিস্থিতি।

পুলিশ বলছে, গণপরিবহণ না থাকলেও থেমে নেই ঢাকায় আসা। যদিও নির্দেশনা অনুযায়ী সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। অকারণে ঢাকায় প্রবেশের চেষ্টা করলে দেয়া হচ্ছে মামলা।

এদিকে, রাজধানীর ভেতরেও বেড়েছে যান চলাচল।  বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অনেকেই অকারণে বাইরে ঘোরাফেরা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিথিলতা লক্ষ্য করা গেছে।

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম