আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 11:54 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 4:08 pm
চলে গেলেন রাবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মাহাবুবুর
ঢাকা।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে ঢাকার বাসাবো এলাকায় তার বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার ভোরে ড. মাহাবুবুর রহমান রাসেল ইন্তেকাল করেন। নোয়াখালী জেলার নিজ বাড়িতে আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ড. রাসেল গত বছরের ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিনই ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানো হয়। পরে ডাক্তারে পরামর্শে ভারতে নিয়ে চিকিৎসা করানো হয়। সম্প্রতি তাকে দেশে এনে বোনের বাড়িতে রাখা হয়েছিল।
এদিকে ড. রাসেলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম