আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 11:42 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 6:32 pm
করোনায় আক্রান্ত আরও দুই’শত পুলিশ
ঢাকা।। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২০০ পুলিশ সদস্য। এ নিয়ে মোট সংখ্যা বেড়ে এক হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন পুলিশের ৯৫৩ জন সদস্য।

মোট আক্রান্তের ৫৭৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলার বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেশি।

করোনায় এখন পর্যন্ত পাঁচ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৭ জন।
করোনা উপসর্গ থাকায় এক হাজার ৬৩ জন পুলিশ সদস্য আইসোলেশনে আছেন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ১৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিতে আমরা সব ধরণের ব্যবস্থা নিয়েছি। মানসিক বল না হারাতে আমরা তাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছি। আক্রান্তদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রেখেছেন ইউনিট প্রধান।'
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম