আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 1:47 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 9:12 pm
আদিতমারীতে আহত কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেফতার ৪
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আহত কলেজ ছাত্র রিয়াজ ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।  এ ঘটনায় এলাকাবাসী মঙ্গলবার  আসামীদের বাড়ী ঘেরাও করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ আসামীকে গ্রেফতার করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামে।

গ্রেফতারকৃতরা হলেন: সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, জামিলা বেগম ও আয়শা খাতুন। তারা সবাই পুর্ব ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহত রিয়াজ ইসলাম (২২) ওই গ্রামের কৃষক নায়েব আলীর ছেলে ও লালমনিরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আদিতমারী থানা পুলিশ জানায়, গত ১ মে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা কলেজ ছাত্র রিয়াজ ইসলাম, তার বাবা সায়েব আলী ও মা মিনা বেগমকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

রিয়াজের মাথায় বল্লম দিয়ে আঘাত করায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও তার আহত বাবা-মাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ ইসলাম মঙ্গলবার ( ৫ মে)  মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামীদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম