আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:57 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 9:40 pm
কলাপাড়ায় গর্ত খোড়া নিয়ে তোলপার
ইমন আল আহসান।। পটুয়াখালীর কলাপাড়ায় গর্ত খোড়াকে কেন্দ্র করে পিলারের উঠিয়ে নেয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামের হাফেজ প্যাদার বাড়ির পশ্চিম পাশে জমিতে গর্ত খোড়া দেখে এ গুঞ্জনের সৃষ্টি।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১০ টার দিকে মাটি খোড়া হয় এবং সেখানে একাধীক ব্যক্তিদের উপস্থিতি ছিলো।

প্রায় ৫ ফিট গোলাকৃতি ৭ ফিট গর্ত করে ম্যাগনেট (পিলার) উঠিয়ে নেয়া হয়েছে বলে লোকমুখে প্রচার হচ্ছে। স্থানীয় বাসিন্দা রনি প্যাদা, জামাল প্যাদা ও মনির প্যাদা জানান, কয়েক দিন আগে থেকে নজির প্যাদা, বশির খলিফা, আলাউদ্দিন হাওলাদার সহ রংপুরের এক ব্যক্তির আনাগোনা ছিলো এখানে। এরপর রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে হারুন প্যাদা ও মুখশ পরা একজনকে দেখেছে বলে রনি প্যাদা জানান। এরপর ওইখানে গর্ত খোড়া দেখে এলাকাবাসীর গুঞ্জন পিলার ছিলো উঠিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে নজির প্যাদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনা আপনাদের কাছে প্রথম শুনেছি। আমি বর্তমানে পটুয়াখালীতে রয়েছি।

স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট হালিম প্যাদা জানান, যারা এ কাজ যারা করেছে তারা একটি সঙ্গবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে একাধিক ফৌজিদারি মামলা রয়েছে।

এ এস আই মাসুদ রানা জানান, গ্রামবাসীর লোক মুখে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম ,সেখানে একটি গর্ত খোড়া দেখেছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম