আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:57 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 9:48 pm
ঝালকাঠিতে ভারত ফেরত এক ব্যবসায়ীর করোনা শনাক্ত, শহরজুড়ে আতঙ্ক
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে ভারত থেকে আসা শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

নতুন করে আক্রান্ত ওই ব্যবসায়ী গত ২ মে ভারত থেকে ঝালকাঠিতে আসেন। ৩ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। তার করোনা শনাক্ত হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনায় শহরজুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম