আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:30 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 10:12 pm
ফেনীতে অত্যাধুনিক ভেল্টিলেটরসহ করোনা চিকিৎসায় প্রস্তুত
ফেনী সংবাদদাতা।। করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে চালু হয়েছে আধুনিক ভেন্টিলেটরসহ ইনসেনটিভ কেয়ার ইউনিট।


মঙ্গলবার ৫ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

এ সময় ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আকরামুজ্জামান বলেন, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়েছে। হাসপাতালের ৬ষ্ঠ তলায় শিশু ওয়ার্ড স্থানান্তর করে সেখানে প্রস্তুত করা হয়েছে ৫ শয্যার আইসিইউ ইউনিট। আপাতত ২টি শয্যা চালু করা হয়েছে।  আইসিইউ সেবার জন্য ৩ জন কনসালটেন্ট, ৬ জন মেডিক্যাল অফিসার, ২ জন আবাসিক মেডিক্যাল অফিসার এবং ৬ জন নার্স ঠিক করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম