আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:31 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 10:17 pm
শপিংমল খুললে বাড়তে পারে সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা।। শপিংমল, দোকানপাট খুলে দেয়ায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, শপিংমল, দোকানপাট খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা এবং পরামর্শ সরকারের কাছে জমা দেয়া হবে।


মঙ্গলবার (৫ই মে) দুপুরে সচিবালয়ে করোনা টেকনিক্যাল কমিটির সভা ও সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে তিনি একথা জানান।

এ সময় তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার আওতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও করোনাভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম