আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:30 pm || প্রকাশের তারিখ: May 5, 2020, 10:43 pm
নিখোঁজ ছয়দিন পর কলেজ ছাত্রের লাশ নদী থেকে উদ্ধার
টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেল লৌহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮), শহরের কাগমারা এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে। সে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত আশিকের বাবা রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে থেকে প্রতিবেশি এক মেয়ের সাথে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের মরদেহ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম