আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০১৯, ৯:৫৬ পূর্বাহ্ণ
আ. লীগ ও দেশের দুঃসময়ে পাশে থাকব: সোহেল তাজ
আমাদের বাংলাদেশ ডেস্ক: ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও দেশের দুঃসময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীতে সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেল তাজ বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’

দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম