আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 5:43 pm || প্রকাশের তারিখ: May 6, 2020, 5:15 pm
রাজশাহী মহানগরীর জাতীয় পার্টি নেতা শাহীন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনের ব্যাক্তি উদ্দ্যেগে নগরীর বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। দেশে করোনাভাইরাসের ভয়াবহতার কারনে খেটে খাওয়া দূস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নিজ উদ্দ্যোগ নিয়ে তিনি এ খাদ্যদ্রব্য বিতরণ করেন।

গত সপ্তাহ জুরে এবং বুধবার (৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত শাহিনুল ইসলাম শাহিন উপস্থিত থেকে নগরীর সাহেব বাজার, বর্ণালী মোড়, স্টেশন চত্বর, ভদ্রা মোড়, তালাইমারি ও সাধুর মোড় এলাকাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে খেটে খাওয়া দুস্থ ৩০০ পরিবারের মাঝে ১’হাজার কেজি চাল, ২’শত কেজি ডাল, ৪’শত আলু, ৩’শত বোতল তেল ও জীবাণুনাশক ডেটল সাবান বিতরণ করা হয়।

এ সময় শাহিনুল ইসলাম শাহিন বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্যারের নির্দেশে সারাদেশে পার্টির নেতাকর্মীরা এই করোনা দুর্যোগ মূহুর্তে অসহায় দুস্থ মানুষদের পাশে আছে। তারই পৃষ্ঠপোষকতায় আজকে আমার এই সামান্য প্রচেষ্টা। এসময় সকলের উদ্দ্যেশে বলেন, আমরা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবো, বেশি সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুঁবো এবং করোনাভাইরাস সংক্রান্ত সকল নিয়মাবলী পালনের মাধ্যমে এই মহামারী ভাইরাস থেকে মুক্ত থাকবো, ইনশাআল্লাহ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম