আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 5:43 pm || প্রকাশের তারিখ: May 6, 2020, 5:30 pm
রাজশাহীর বাজারে অসময়ে উঠতে শুরু করেছে গুটি জাতের রসালো লিচু
লিয়াকত হোসেন, রাজশাহী।। রাজশাহীর বাজারে অসময়ে উঠতে শুরু করেছে গুটি জাতের রসালো লিচু।এটি বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। মিষ্টি মধুর রসালো হওয়ায় অনেক ক্রেতায় ঝুঁকছেন এ লিচু ক্রয়ের জন্য। ১০০টি লিচুর দাম চাওয়া হচ্ছে ৩০০ টাকা। কিন্তু লিচুর দাম সাধ্যের মধ্যে না হয় অনেকে আগাম লিচু কিনতে পারছেনা মহানগর বাসীর মানুষেরা।

(বুধবার ৬মে) রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় লিচু বিক্রি করতে দেখা যায় মৌসুমী ফল ব্যবসায়ীদের। নগরীর সাহেব বাজারের রাস্তায় বাহারি পশরা সাজিয়ে বসে আছে মৌসুমী ফল ব্যবসায়ী সাজু। নগরীর রেলগেট ও উপশহর এলাকার বাসিন্দা দিশা ও আকলিমা বেগম বলেন বাজারে লিচু কিনতে গিয়েছিলাম,কিন্তু এর দাম হাতের নাগালে না হওয়ায় ১০০টি লিচুর জায়গায় ৫০টি লিচু কিনে বাড়ি ফিরে আসি।

লিচু এখনো স্বাদে ও গুনে পরিপক্ক হয় নাই। কেবল শুধুমাত্র বেশি দাম পাবার আশায় গাছ থেকে লিচু ভেঙ্গে বাজারজাত করছেন কিছু ব্যবসায়ী। এমনটাই বলেছেন সাহেব বাজারে ফল ব্যবসায়ী সাজু। আর কিছুদিনের মধ্যে প্রচুর পরিমানে লিচু বাজারে উঠতে শুরু করবে তখন এর দাম অনেকাংশে কমে আসবে বলে যানান এ ফল ব্যাবসায়ী।

প্রসঙ্গত, রাজশাহী জেলার মোট ৪৯৮ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শামসুল হক বলেন এবছর গাছে লিচু পরিমাণে কম আছে। তবে ফলন ভালো হবে কারণ কাছে কম পরিমাণে লিচু থাকলে ওজনে ও আকার বড় হয়।তাতে চাষীরা বেশি লাভবান হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম