আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:49 pm || প্রকাশের তারিখ: May 6, 2020, 8:00 pm
অভয়নগরে দেড়শ’ অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল ছাত্রলীগ
নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। যশোর জেলা ছাত্রলীগের আহবানে শিল্প শহর নওয়াপাড়ার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শহরের হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে দেড়শ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নওয়াপাড়া পৌর ছাত্রলীগ নেতা মো. ইমান হাওলাদার আলিফ জানান, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর নির্দেশে আমরা এই কার্যক্রম পালন করে চলেছি। বিষয়টি সম্পর্কে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, যশোর জেলা ছাত্রলীগের আওয়াতাধীন সকল ইউনিট অসহায় হতদরিদ্র জনগনের পাশে থাকবে সর্বদা। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষতেও থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী মো. শাওন ইসলাম, সাদিক খান, তামিম হোসেন, কায়সান হোসেন, মেহেদী হাসান, রায়হান শেখ প্রমুখ।

নওয়াপাড়া পৌর ছাত্রলীগ নেতা মো. ইমান হাওলাদার আলিফ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আরেক গৌরব গাঁথা সোনালী ইতিহাস রচিত করছে। আমরা যদি যার যার স্থান থেকে দেশমাতৃকার প্রতি আমাদের যে দায়বদ্ধতাটুকু আছে সেখান থেকে প্রত্যেকের সাধ্যমতো এগিয়ে আসি তবে ইনশাআল্লাহ এ যুদ্ধেও আমাদের বিজয় আসবে। বঙ্গবন্ধু যদি তার গোলাভরা ধান অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে পারেন তাহলে আমরা কেন আমাদের সঞ্চিত অর্থ দিয়ে মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারবো না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম