আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:49 pm || প্রকাশের তারিখ: May 6, 2020, 9:26 pm
জবির আরও এক শিক্ষার্থী করোনা আক্রান্ত
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরও এক শিক্ষার্থী এবং তার মা করোনা আক্রান্ত হয়েছে । আক্রান্ত শিক্ষার্থী মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এতথ্যের সত্যতা বিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ মে)  ঐ শিক্ষার্থী তার ফেসবুক টাইমলাইনে এতথ্য জানান।

ঐ শিক্ষার্থী তার ফেসবুক টাইমলাইনে জানান, আজকে রিপোর্ট পেলাম আইইডিসিআার থেকে।আমার এবং আমার আম্মুর কভিড—১৯ পজেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ঐ শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ওর সাথে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম