আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 11:38 am || প্রকাশের তারিখ: May 6, 2020, 9:31 pm
ঝিনাইদহে রাস্তার উপর বৃদ্ধার লাশ উদ্ধার
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের আরাপপুর এলাকায় রাস্তার উপর থেকে অজ্ঞাত (৮০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। প্রথমে করোনা রোগী সন্দেহ করা হলেও ময়না তদন্তের সময় দেখা গেছে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার এসআই পলাশ জানান, শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডের সেবা ক্লিনিকের সামনের রাস্তায় অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ পড়ে ছিল। আমরা উদ্ধার করে মর্গে পাঠায় তিনি। সুরোতহাল রিপোর্টে মৃত্যুর কারণ অজ্ঞাত দেখানো হয়েছে।

এদিকে পোস্টমর্টেমের কাজে নিয়োজিত পুলিশ কনস্টেবল মশিয়ার রহমান জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার মাথায় গভীর ক্ষতচিহ্নি রয়েছে। তার বাম পায়ে আঘাত রয়েছে। এতে মনে করা হচ্ছে ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বলেন আমরা প্রথমে করোনা রোগী মনে করলেও ময়না তদন্তের সময় বোঝা গেল রক্তক্ষরণের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম