আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:19 pm || প্রকাশের তারিখ: May 6, 2020, 9:40 pm
অভয়নগরে সরকারি নির্দেশ অমান্যে ১৩ব্যবসায়ীর অর্থদন্ড
অভয়নগর(যশোর)সংবাদদাতা।। অভয়নগরের নওয়াপাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনার দায়ে ১৩ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম এ অর্থদন্ড দেন।

আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে নওয়াপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বেচাকেনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালানো হয়।

অভিযানে জয় টেলিকমে ১ হাজার, সুজে ১ হাজার, পাদুকা স্টোর সুজে ১ হাজার, সরদার স্টিল হাউজে ২ হাজার, বাবু সাইকেল স্টোরে ১ হাজার ৫শ’, শান্ত পলিথিন হাউজে ১ হাজার, নওয়াপাড়া জেনারেল স্টোরে ১ হাজার, সাকিব পলিথিন স্টোরে ১ হাজার, তৈয়েব সাইকেল স্টোরে ১ হাজার, বাবু টেলিকম ও সানাই ভিডিওতে ৫শ’, টুম্পা টেইলার্সে ১ হাজার এবং আশা সাইকেল স্টোরে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী, অভয়নগর থানা পুলিশ ও বিভিন্ন সংবাদপত্রের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম