আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:32 pm || প্রকাশের তারিখ: May 7, 2020, 3:46 pm
মুক্তিযোদ্ধাদের ভাতা দিলো জেলা প্রশাসকের করোনা ফান্ডে
কুষ্টিয়া।। কুষ্টিয়ায় জেলা প্রশাসকের করোনা ফান্ডে নিজেদের বেতন ভাতার অর্থ তুলে দিলের জেলার কুমারখালী উপজেলার মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সাথে সাক্ষাত করে এ অর্থ তুলে দেন।

চেক হন্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বৈশ্বিক মহামারীর সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের এ উদ্যোগকে সম্মান জানায়। এ সময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধার এ উদ্যোগকে অনেক বড় বলে জানান।

মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফর বলেন,‘ করোনার ভয়াবহতায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ বিবেচনায় আমরা আমাদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার কিছু অংশ কর্মহীন ও অসহায় মানুষদের আপনার মাধ্যমে উপহার দিলাম। আগামীতে আমরা প্রয়োজনে আরো সহযোগিতা করব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পান্টি ইউনিয়ন কমান্ডার গোলাম ছরোয়ার, চাপড়া ইউনিয়ন কমান্ডার মোঃ আবু বক্কর সিদ্দিকী, চাঁদপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার শামসুল আলম, বাগুলাট ইউনিয়ন কমান্ডার মোঃ জুলমত আলী ও যদুবয়রা ইউনিয়ন কমান্ডার ডাঃ রওশন আলী প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম