আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৭, ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ
গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগ এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারাদেশে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানির পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে। যা স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। এসময় তারা এর তীব্র প্রতিবাদও জানান।

মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, বিডি নিউজের শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম প্রমূখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম