আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 9:46 am || প্রকাশের তারিখ: May 7, 2020, 4:31 pm
সাত বছরের শিশুকে গলা টিপে হত্যা; চাচা আটক
দিনাজপুর।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ৭ বছরের শিশুকে গলাটিপে হত্যা করেছে প্রতিবেশী চাচা রিপন হোসেন (২৫)।

ওই শিশুর নাম সামিউল ইসলাম শাহ। মৃত শিশু সামিউল সহাপাড়া গ্রামের খতিবুর রহমানের ছেলে। এ ঘটনায় হত্যাকারী রিপন হোসেনকে আজ সকালে আটক করেছে পুলিশ। রিপন একই গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় রিপনকে শিশুটি গালি দিলে সে রাগের বসে তাকে গলা টিপে ধরে। পরে শিশু সামিউল মারা গেলে প্রতিবেশী চাচা রিপন সবার চোখ ফাঁকি দিয়ে মরদেহ পার্শ্ববর্তী গংগাপ্রসাদ গ্রামের একটি ভূট্টা ক্ষেত নিয়ে যায়। সেখানে শিশুটিকে বালু চাপা দিয়ে পালিয়ে যায়। সামিউলের পরিবার তাকে অনেক খোঁজাখুঁজির পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বিভিন্ন সূত্রের মাধ্যমে রাত সাড়ে ১০টায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে হত্যাকারী রিপনকে আটক করা হয়েছে।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। নিহত শিশু সামিউল ইসলামের নানা মোজাফ্ফর হোসেন বাদি হয়ে আজ সকালে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(আমাদেরবাংলাদেশ/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম