আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 9:47 am || প্রকাশের তারিখ: May 7, 2020, 5:04 pm
বাঘায় গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্নহত্যা
বাঘা(রাজশাহী )সংবাদদাতা।। রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষক আত্নহত্যা করেছে। বুধবার দিবাগত রাত ( ৭ মে) ৩টার সময় নিজ বাড়ির ছাদের উপর আম গাছের ডালে গলায় রশি দিয়ে সে আত্নহত্যা করে। তার নাম জুয়েল আহম্মেদ (৩০) । সে উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ও পটুয়াখালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় দেড়বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। এক পর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই সে মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। অপর দিকে তার চাকরি বেতনভুক্ত না হওয়ার কারনেও সে প্রচন্ড বিপর্যয়ে ছিলেন। ধারনা করা হচ্ছে সে সমস্ত কারনেই জুয়েল আত্বহত্যার পথ বেছে নেই।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরূল ইসলাম বলেন, জুয়েল নামের এক ব্যাক্তি আত্নহত্যা ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিকভাবে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম