আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:00 pm || প্রকাশের তারিখ: May 7, 2020, 5:19 pm
মৌলভীবাজারে করোনায় অসহায় ও কর্মহীনদের পাশে প্রবাসী পারভেজ
আজিজুল ইসলাম।। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী লুৎফুর রহমান পারভেজ ।

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কয়েক শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে কোন প্রচারণা বিহীন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ময়দা, লবণ, ছোলা, সাবান বিতরণ করা হয়।

 উল্লেখ্য যে, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান পারভেজ, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রভাষক এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মতলিব এর ছেলে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম