আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৭, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
আগামী ১১ জুন ঘোষিত হবে ২০-২১ সালের বাজেট
ঢাকা।। ১১ই জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে ১১ই জুন। এ বিষয়ে টেলিফোনে সংবাদমাধ্যম টেলিভিশন ডিবিসিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার কারণে বাজেট উপস্থাপনে দেরি হবে না, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই বাজেট ঘোষণা হবে। এরই মধ্যে বাজেট উপস্থাপনের প্রস্তুতিও নিয়েছে অর্থমন্ত্রণালয়।

বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেয়া হবে।

এদিকে, করোনার কারণে অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের কাছে বাজেট নিয়ে মতবিনিময়ের সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম