আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: May 8, 2020, 4:52 am
হজ্বের জন্য জমানো দুইলাখ টাকা দিয়ে এক মানবিক পুলিশের ত্রান বিতরন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বিদায় এবং রাঙ্গামাটি জেলার ডিএসবিতে কর্মরত পুলিশ অফিসার এস.আই জহির উদ্দিন হজের জন্য জমানো দুই লক্ষ টাকা দিয়ে রামগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৫০ কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করছে।

মঙ্গলবার ও বুধবার নিজে ও প্রতিনিধির মাধ্যমে গৃহে থাকা পরিবারগুলোর বসতঘরে তা পৌছে দেওয়া হচ্ছে। পুলিশ অফিসার জহির উদ্দিন বলেন, পবিত্র হজ,পালন করার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসেব খুলে বেতনের টাকা থেকে একটি অংশ প্রতি মাসে জমা রেখেছি।

এই পর্যন্ত দুই লক্ষ টাকা জমা হয়েছে। দেশে করোনা ভাইরাসের কারণে দিনমজুর পরিবারগুলো কর্মহীন হয়ে ঘরে অবস্থান করায় খাদ্য সংকট দেখা দিয়েছে। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য সংকটের কথা বিবেচনা করে হজে’র জন্য জমানো টাকা তুলে মানুষের মাঝে বিতরন করছি।

তবে বিগত সময় আমি যেসব প্রতিবন্ধিদের বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছি,যেসব দরিদ্র মেয়েদের বিয়েতে সহযোগীতা করেছি। সেসব পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়েছি। মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত পুলিশ অফিসার জহির উদ্দিন আরো বলেন,আল্লাহপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আবার টাকা জমিয়ে হজে যেতে পারবো।

কিন্তু দেশের এমন মহামারিতে মানুষের পাশে দাড়াঁনোর সৌভাগ্য হয় তো আর হবে না। আমার চাকুরী জীবনে অনেক ধনকুপের মালিক দেখেছি,যারা এখনও পর্যন্ত মানুষের পাশে দাড়িয়ে নিরব ভুমিকা পালন করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম