আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:53 pm || প্রকাশের তারিখ: May 8, 2020, 3:14 pm
সামাজিক দায়বদ্ধতা থেকে জনসচেতনতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক।। করোনা ভাইরাস জেকে বসেছে পুরো বিশ্বকে। আক্রান্ত হয়েছে বাংলাদেও। লকডাউন ঘোষণা করা হয়েছিলো পুরো দেশ। বন্ধ ছিলো সবধরনের শপিং-মল, শিল্পকারখানা। কিন্তু পবিত্র ঈদকে সামনে রেখে আগামী ১০ মে থেকে সকল মার্কেট, বিপণী বিতান, শপিংমল এবং পর্যায়ক্রমে শিপ্ল-কারখানা খুলে দেওয়ার সিধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আর এই লকডাউন শিথিলকে কেন্দ্র করে যেন করোনা সংক্রমণের ঝুকি বৃদ্ধি পায় সেজন্য সচেতন ভূমিকা পালন করছে চুয়াডাঙ্গা পুলিশ।

শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষ থেকে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে নিয়ে সকল থানা সমূহের মার্কেট, বিপণী বিতান, শপিংমলের সামনে এবং প্রকাশ্য স্থানে জনসচেতনতামূলক বিভিন্ন হ্যাংগিং ব্যানার প্রদর্শন এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



চুয়াডাঙ্গা সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম আমাদেরবাংলাদেশ.কমকে বলেন প্রত্যেক বারের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। ফলে চুয়াডাঙ্গাবাসীকে অন্তত নিজ ও নিজের পরিবারের স্বার্থে নিজ উদ্যোগে সরকার নির্ধারিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম