প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: May 8, 2020, 7:31 pm
অমিত কর্মকার।। চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু`স্বাস্থ্যকর্মী ও এক পুলিশ কনস্টেবল। মৃত্যু হয়েছে একজনের তিনি উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ কাঁচা বাজারের কলার আড়তদার। তাঁর নাম নুরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়ার মৃত আছহাব মিয়ার পুত্র। স্বাস্থ্যকর্মী দুই জনের মধ্যে একজন নারী৷ তার বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকায় অরেকজন পুরুষ বাড়ী সাতকানিয়ায়।
করোনায় আক্রান্ত পুলিশ কনস্টেবলের বাড়ী উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায়।
ডা: মোহাম্মাদ হানিফ জানান, বৃহস্পতিবার(৭ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে দুই স্বাস্থ্য কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও একইদিনে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনফেরত পুলিশ কনস্টেবলের রিপোর্টও পজিটিভ এসেছে।
এ নিয়ে লোহাগাড়া করোনায় আক্রান্ত ৭ মৃত্যু ১জন।
ডা: মোহাম্মদ হানিফ আরো বলেন, করোনার উপসর্গ নিয়ে গত ২ মে মৃত নুরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। তিনি বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্ট তাঁর শরীরে করোনা পজেটিভ আসে। নতুন আক্রান্ত দুই স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গত ২ মে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে পাঠানো হয়েছিলো। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাদেরও করোনা পজেটিভ আসে।
আর অপর আক্রান্ত পুলিশ কনস্টেবলের নমুনা সংগ্রহ করে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাঁর শরীরে করোনা পজেটিভ আসে। গত ১৮ এপ্রিল ওই পুলিশ সদস্য কর্মস্থল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে উপজেলায় আধুনগর মছিদিয়ার বড়ুয়া পাড়ায় নিজ বাড়িতে ফিরেন। বাড়ি ফেরার থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাঁকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।