আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:51 am || প্রকাশের তারিখ: July 20, 2019, 11:30 am
হরমুজ প্রণালিতে ২৩ জন ক্রুসহ যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান
আমাদের বাংলাদেশ ডেস্ক: হরমুজ প্রণালিতে ২৩ জন ক্রুসহ যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান।







শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্রিটেনের ওই তেল ট্যাংকার আটক করে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের ওই তেলবাহী ট্যাংকারটি আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান। জাহাজটি সৌদি আরবের দিকে যাচ্ছিল। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এদিকে, আটক ট্যাংকারটি ছেড়ে না দিলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাজ্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম