আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:07 pm || প্রকাশের তারিখ: May 9, 2020, 7:24 pm
কেশবপুরে কৃষকের ধান কাটলো বিদ্যালয়ের শিকক্ষরা
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহবানে শনিবার ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন।

কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের কৃষক ফারুক বিশ্বাস জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে প্রমিক সংকট ও বৃষ্টি-সহ ঝড়ো হাওয়ার কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। বিষয়টটি অবগত হয়ে ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ অমর কুমার ঘোষ, আব্দুস সবুর ও আলতাফ হোসেন, দাতা সদস্য ফজলে করিম খাঁন, বিদ্যোৎশাহী সদস্য মোশাররফ হোসেন গাজী, প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র সহকারী শিক্ষক আবু দাউদ ও ওজিউর রহমান, সহকারী মওলানা শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মিহির কুমার দাস, ক্রীয়া শিক্ষক আব্দুর রাজ্জাক, আফিস সহকারী আনিচুর রহমান ও ল্যবসহকারী হাবিবুর রহমান (হবি) শনিবার তাঁর ক্ষেতের পাকা ধান কেটে তাকে সহযোগিতা করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম