আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: May 9, 2020, 8:07 pm
“করোনা মারাত্নক আকার ধারন করছে, প্রয়োজন ছাড়া বের হবেন না”
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস মহামারী বাংলাদেশেও প্রতিনিয়ত বেড়েই চলছে। এমতাবস্থায় সকলকে আরো সতর্ক হতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে নিজেদের জন্যই। তিনি বলেন, আমাদেরকে বেশি বেশি করে তওবা-ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে।

আজ শনিবার পীর সাহেব চরমোনাই বলেন, যে মুহুর্তে দেশব্যাপী করোনা মহামারী আকার ধারণ করায় আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে গভীর সর্ম্পক স্থাপন করতে হবে। দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, রমজান মাস তাকওয়া ও আল্লাহর ভয় অর্জনের মাস। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার মাস। এ মাসে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাজেই সকল অন্যায় ও আল্লাহদ্রোহী শক্তি মোকাবেলায় নিজেদেরকে যোগ্য ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম