আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:06 am || প্রকাশের তারিখ: May 9, 2020, 11:01 pm
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পিপিই প্রদান করলেন জেলা যুবলীগ সভাপতি 
জেলা প্রতিনিধি।। ঠাকুরগাঁও   সারাদেশে প্রাণঘাতী  করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মাঝে নিজ অর্থায়নে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল।


শনিবার (৯ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের গোধূলী বাজারে তার নিজ চেম্বারে সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন তিনি।



এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, ডেইলী স্টার প্রতিনিধি কামরুল ইসলাম রুবাইয়েত, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভি প্রতিনিধি বিধান চন্দ্র দাস, সময় টেলিভিশন প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, চ্যানেল এস প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন নিউজের প্রতিনিধি ফিরোজ আমিন সরকার,

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা তু সগুরা, বিটিভি প্রতিনিধি মাসুদ রানা পলকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পিপিই প্রদানকালে জেলা যুবলীগ সভাপতি আপেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে জেলায় কর্মরত সাংবাদিক ভাইয়েরা। বিষয়টি চিন্তা করে তাদের মাঝে আজ কিছু সংখ্যক পিপিই প্রদান করা হলো। পর্যায়ক্রমে সাংবাদিকদের মাঝে আরও পিপিই প্রদান হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম