প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 9:05 am || প্রকাশের তারিখ: May 9, 2020, 11:59 pm
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে লিপি আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চন্তিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার হলেন আলমপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারিং এর তার লিক হয়ে পুরো ঘর কারেন্ট হয়েছিলো এমতাবস্থায় লিপি আক্তার সন্ধ্যায় ভাত রান্না করার জন্য ড্রাম থেকে চাল আনতে যায় পরে এক পর্যায়ে গৃহবধু যখন দেয়ালে হাত রাখে সাথে সাখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় গৃহবধু । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে ।