প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:53 pm || প্রকাশের তারিখ: May 10, 2020, 1:28 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার কারণে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীকে আগামীকাল সোমবার সকালে দেশে ফেরার কথা রয়েছে। খবর ইউএনবির।
লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি ৪০৪১ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বে।
সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে।
এর আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।