আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 9:12 pm || প্রকাশের তারিখ: July 20, 2019, 11:59 am
বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ২৮ জুলাই থেকে ব্যবস্থা: কাদের
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বা বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দিয়ে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন আগামী ২৮ জুলাই থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হবে। ওই দিন থেকে তাদেরকে শোকজের চিঠি দেওয়া শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানিয়েছেন।




শনিবার (২০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের বলেন, শুক্রবার (১৯ জুলাই) পর্যন্ত মোট ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ আসছে। নতুন করে আসা অভিযোগগুলো অভিযোগ সাংগঠনিক সম্পাদকগণ খতিয়ে দেখবেন। ২৭ জুলাই পর্যন্ত স্ব স্ব বিভাগের সাংগঠনিক সম্পাদকগণ অভিযোগ দেখে ২৮ জুলাই থেকে ব্যবস্থা নেবেন।

ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক সম্পাদকরা অভিযোগ খতিয়ে দেখার পর তাদেরকে শোকজ করা হবে। তিন সপ্তাহের মধ্যে তারা শোকজের জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না।

কী ধরনের শাস্তি হতে পারে -এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা অপরাধের ওপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থা হবে। এমনও হতে পারে তার সদস্য পদ বাতিল হতে পারে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম