আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: May 10, 2020, 2:29 pm
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত
ঢাকা।। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে আজ থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ তাঁদের নিজ-নিজ আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি-ভবন-প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশপাশে কোথাও এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চালিয়ে তেজগাঁও এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি প্রতিষ্ঠানকে সর্তকবার্তা আর ৫ টি প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম