আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 4:47 am || প্রকাশের তারিখ: May 10, 2020, 2:36 pm
ট্রাম্পের বর্ণবাদী আচরনের জন্যই করোনা অনিয়ন্ত্রিত: ওবামা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। বলে মন্তব্য করেন বারাক ওবামা।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে কঠোর সমালোচনা করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট।

চলমান সংকটে প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন ওবামা বলেন। এই সময় তার আলাপচারিতার অডিও ফাঁস হয়। বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ব্যাপারে বর্তমান প্রশাসনের গৃহীত পদক্ষেপকে চরম বিপর্যয়কর বলেও মন্তব্য করেছেন ওবামা।

তিনি বলেন, দেশের জনগণকে স্বার্থপরতা, শত্রুতা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থাকার শিক্ষা দিচ্ছেন ট্রাম্প। এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে বলে জানান তিনি।

সাবেক প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, এই মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সুসংহত বা সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

করোনায় এই পর্যন্ত সবচেয়ে প্রাণ গেছে যুক্তরাষ্ট্রেই। দেশটির মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার সাতশো’র বেশি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ হাজারের অধিক মানুষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম