আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 2:17 pm || প্রকাশের তারিখ: May 10, 2020, 8:22 pm
লোহাগাড়ায় করোনায় ১২ স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ১৪
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে আরও ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত  মোট ২১ জন।

রবিবার (১০মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা.মোহাম্মদ হানিফ। ডা.মোহাম্মদ হানিফ জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি  ল্যাবে নমুনা পরীক্ষায় রবিবার ১৪ জনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। নতুন করে আক্রান্ত এ ১৪ জনের মধ্যে ১২ জন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে ৭জন পুরুষ ও ৫ জন মহিলা। অপর দু`জন আমিরাবাদ ও চুনতি ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, পজিটিভ বেশি আসা এবং স্যাম্পল গুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবারও নমুনা পরীক্ষা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম