আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 3:39 am || প্রকাশের তারিখ: May 10, 2020, 8:48 pm
কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে একটি জমি থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ।

১০ মে (রবিবার)  দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় এলাকায় একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে মাঝে একটি ফাঁকা জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশের পাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম