আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: May 10, 2020, 10:01 pm
ডিজিটাল পদ্ধতিতে বিচারের জন্য হাইকোর্টে তিনটি বেঞ্চ গঠন
ঢাকা।। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি মামলার শুনানির জন্য হাইকোর্টে তিনটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রত্যেক বেঞ্চে একজন করে বিচারপতি বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি মামলার শুনানির জন্য গঠন করা তিনটি বেঞ্চের বিচারপতি ওবায়দুল হাসান, জাহাঙ্গীর হোসেন সেলিম এবং খুরশীদ আলম সরকার।

শনিবার এ বিষয়ে জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতে কীভাবে আদালত পরিচালিত হবে সে বিষয়েও নির্দেশনা জারি করবেন প্রধান বিচারপতি। এছাড়া ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচারিক আদালত কীভাবে পরিচালিত করা যায় সে বিষয়েও তিনি দিক-নির্দেশনা দেবেন প্রধান বিচারপতি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম