আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:17 pm || প্রকাশের তারিখ: May 11, 2020, 9:25 pm
কুড়িগ্রামে কর্মহীন নর সুন্দরদের মাঝে সবজি বিতরণ
কুড়িগ্রাম।। কুড়িগ্রামে কর্মহীন নর সুন্দরদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। ১১ মে (সোমবার) বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক এ.বি সিদ্দিক সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমূখ।

এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক কর্মহীন নর সুন্দরদের মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম