আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 1:43 pm || প্রকাশের তারিখ: May 11, 2020, 10:40 pm
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বড়লেখা আল ইসলাহ ও তালামীযের ঈদ সামগ্রী বিতরণ
আজিজুল ইসলাম।। ঐতিহাসিক বদর দিবস স্মরণে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি বড়লেখা উপজেলা শাখার যৌথ অর্থায়নে করোনা পরিস্থিতিতে বিশেষ অসুবিধাগ্রস্থ পরিবারসমূহের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৭ রামাদ্বান ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা তালামীযের সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবলু'র সঞ্চালনায় এবং উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সংগঠনের প্রত্যেক ইউনিয়ন প্রতিনিধিদের হাতে যথাযথ ব্যক্তিদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,লতিফিয়া ক্বারী সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা সালেহ আহমদ কবির,উপজেলা আল-ইসলাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান,উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান,পৌর আল-ইসলাহ সভাপতি আব্দুল লতীফ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সদর আল-ইসলাহ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,দাসের বাজার ইউপি সভাপতি আব্দুল মুকিত,উত্তর শাহবাজপুর ইউপি সভাপতি আব্দুল লতীফ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম