আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: May 11, 2020, 11:16 pm
অশ্লীল অঙ্গভঙ্গির কারনে ফেসবুকে ভাইরাল রায়হান আটক
ঢাকা।। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম রায়হান।

সোমবার র‍্যাব-২ এর একটি দল রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম