আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 12:49 pm || প্রকাশের তারিখ: May 12, 2020, 2:37 pm
শার্শার বাগআঁচড়ায় লিচু পাড়তে যেয়ে বৈদ্যুতিক তারে স্পর্শে এক যুবকের মৃত্যু
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শার বাগআঁচড়ায় লিচু পাড়তে যেয়ে বৈদ্যুতিক তারে স্পর্শে হযরত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই এলাকার ইদ্রিস আলী ছেলে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল জানান, স্থানীয় মেম্বারের মাধ্যমে জানতে পারি অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। হযরত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম