আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 11:37 pm || প্রকাশের তারিখ: May 12, 2020, 9:46 pm
সাঈদী পুত্রের সাথে বৈঠক করা ৪ জনকে অস্ত্রসহ গ্রেফতার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রের সঙ্গে বৈঠক ও ধর্মীয় উস্কানির অভিযোগে বিতর্কিত সেই রকি বড়ুয়াসহ চারজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র‌্যাব।

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রের সাথে বৈঠকসহ সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে চট্টগ্রামে এক নারীসহ ৪ জনকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে অসংখ্য ছবি, তাদের সিল, প্যাড এবং সাঈদীপুত্র মাসুদ সাঈদী, তারেক মনোয়ার ছাড়াও হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর সাথে রুদ্ধদ্বার বৈঠকের ছবি।

র‌্যাব জানায়, অভিযান টের পেয়ে তিনতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে রকি বড়ুয়া। এতে তার দুটি পা-ই ভেঙে যায়। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঈদী পুত্র মাসুদ সাঈদী ও মাওলানা তারেক মনোয়ারের সাথে রুদ্ধদ্বার বৈঠক, লোহাগাড়া এলাকার কৃষক মহিউদ্দিনের পুকুর থেকে জোর করে মাছ নিধনের ঘটনাকে ধামাচাপা দিতে নিজের বৌদ্ধ বিহার ভাঙচুর করে মামলা দায়েরের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠে জয়সেন বড়ুয়ার পুত্র রকি বড়ুয়ার বিরুদ্ধে। এরপর লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টিকারী রকি বড়ুয়ার গ্রেপ্তার ও দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠে।

স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে তার গ্রেপ্তার দাবিতে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম