আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 12:39 pm || প্রকাশের তারিখ: May 12, 2020, 11:08 pm
সাতক্ষীরায় লকডাউনে শিক্ষার্থীদের অভিনব পদ্ধতিতে শিক্ষাদান
আল-গিফারী।। সাতক্ষীরা জেলা  আশাশুনি উপজেলার অন্তর্গত আনুলিয়া ইউনিয়নে অবস্থিত, ৮০নং একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ‌্যালয়টির পারিপার্শ্বিক পরিবেশ ও কাঠামো তেমন কিছু নেই। কিন্তু  ম্যানেজিং কমিটির নিবিড় তত্তাবোধন, শিক্ষকদের উদারতা ও ভালোবাসায় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন কাছে জানতে চাইলে তিনি বলেন, সভাপতি স.ম হাসান সাহেবের সার্বিক নির্দেশনা মোতাবেক আমরা শিক্ষার্থীদের মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে থাকি। "কোভিড-১৯" জন্য সরকারি সিদ্ধান্তের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কে ব্যক্তিগতভাবে সবাইকে একটি করে সিলেবাস দিয়েছি যাতে তারা বাসায় পড়ালেখা করতে পারে।

আশাশুনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব শাহাজান আলী কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারি প্রকল্পের আওতায় একটি দ্বিতল ভবনের কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি হওয়ায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি নীতিগতভাবে প্রজেক্ট এর আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম