আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 1:01 pm || প্রকাশের তারিখ: May 12, 2020, 11:14 pm
কলাপাড়ায় সরকারি সড়ক দখল করে বিএনপি’র নেতার স্থাপনা র্নিমান করার অভিযোগ
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামের বয়াতী বাড়ী সংলগগ্ন সড়কে এক প্রভাবশালী রাস্তা দখল করে স্থাপনা র্নিমান করেছে। এতে ঐ গ্রামের পাঁচ শতাধীক মানুষের চলাচলে চরম দূর্ভোগে পরেছেন। স্থানীয় নূর হোসেন তুহিন, রিপন মিঞা ,ইসমাইল গাজী, মামুন গাজীসহ একাধীক গ্রাম বাসি সংবাদকর্র্মী দের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন প্রভাবশালী ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ ৮০ বছর পূর্বের চলাচল কারী (বিটিশ) নামক সরকারী সড়কটি প্রায় ১০ বছর আগথেকে দখল করে ঘড় র্নিমান করে ভাড়াদিয়ে আসছে।

স্থাপনার পাশে রেকডিও যায়গায় একটি রোপন কৃত রেইনট্রি গাছ ছিল গাছ মালিক শাহজালাল বয়াতী গত শনিবার সকালে গাছের ডাল কাটতে গেলে প্রভাবশালী বিএনপি নেতা ঐ গাছ তার দাবী করে ঘটনার সময় অতর্কিত হামলা চালিয়ে ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক শাহজালাল বয়াতীকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং বাম হাতের দুইটি আঙ্গুল ভেংগে দেয়। হামলা করার পরও থেমে নেই ঐ প্রভাবশালী মহলটি তার নামে কলাপাড়া থানায় একটি হয়রানীমূলক অভিযোগ দায়ের করেন বলে জানান আহত শাহজালাল। দখলকৃত সরকারী সড়কটি দখল মুক্ত করার যোর দাবী জানান এলাকাবাসি। এ ব্যাপারে আবুল কালাম আজাদের সাথে তার মুঠো ফোনে একাধীক বার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়াযায়।

কথা হয় মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিরণ এর সাথে তিনি জানান, আমার জানামতে ঐ ঘড়টির কিছু অংশ সরকারী সড়কের উপর নির্মান করা হয়েছে তবে আমি খুব শিঘ্রই মাপযোপ করে সড়কটি দখল মুক্ত কবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম