আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:43 am || প্রকাশের তারিখ: May 13, 2020, 4:36 pm
‘নতুন চিকিৎসক নিয়োগে বেড়েছে আমাদের শক্তি’
ঢাকা।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন চিকিৎসক নিয়োগের ফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বাড়ল। বুধবার (১৩ মে) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেয়া যাবে না। সবারই চিকিৎসা করতে হবে। এ জন্য নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এরফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বাড়ল। তিনি আরো বলেন, নতুন আরো ১৫টি ল্যাব স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরো ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, অফিস ও দোকানপাট খুলে দেয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম