প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 10:39 am || প্রকাশের তারিখ: May 13, 2020, 5:16 pm
যশোর জেলা প্রতিনিধি।। যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামে ধান ক্ষেত থেকে দুটি মেছ বাঘের বাচ্চা উদ্ধার করেছে গ্রামবাসী।
বুধবার (১৩মে) সকাল ৯টার সময় কৃষকরা ধান কাটার সময় ধানের ভেতর দেখতে পায় বাঘের দুইটি বাচ্ছাকে এসময় খবর পেয়ে চুটে আসে আশে পাশের লোক জন, বাঘের বাচ্ছা দুটি জীবিত উদ্ধার করে। বাঘের বাচ্ছা দুটি ঐ গ্রামের মিজাকের বাড়িতে রাখা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদেরবাংলাদেশ.কমকে জানান,খবর পেয়ে ঘটোনাস্থলে গিয়ে বাঘদুটি দেখি। তবে বাঘ পাওয়া খবর পেয়ে এলাকার উৎসুক জনতা ভিড় করছে, বন বিভাগে খবর দেওয়া হয়েছে বন বিভাগের কর্তৃপক্ষ এলে বাচ্চা দুটি হাতে বুজে দিব বলে তিনি জানান।